আলহামদুলিল্লাহ। যাবতিয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি মানুষকে জ্ঞান দান করেছেন এবং ইলমের মাধ্যমে মর্যাদা দান করেছেন। দরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ ﷺ-এর প্রতি, যিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক ও আদর্শ মানব। আমাদের এই মাদ্রাসা দ্বীনি ও নৈতিক শিক্ষার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখানে কুরআন ও সুন্নাহর আলোকে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার নিরলস প্রচেষ্টা চালানো হচ্ছে। বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় দ্বীনি শিক্ষার পাশাপাশি চরিত্র গঠন, শিষ্টাচার ও নৈতিকতার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আমি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ , শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক ও দানশীল সকল মহানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের সহযোগিতা ও দোয়ার মাধ্যমেই এই প্রতিষ্ঠান এগিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি নিয়তে দ্বীনের খেদমত করার তাওফিক দান করুন। আমিন। সভাপতি আব্দুর রউফ চৌয়া দারুল হুদা আলিম মাদরাসা